আমাদের প্রধান উদ্যোগসমূহ
সম্পূর্ণ ডিজিটাল নাগরিক সেবা
ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সেবাগুলোকে ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। ঘরে বসেই অনলাইনে আবেদন ও সেবার অগ্রগতি জানা যাবে:
- জন্ম ও মৃত্যু নিবন্ধন
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ
- বিভিন্ন প্রত্যয়নপত্র
লক্ষ্য: কম সময়, কম খরচ, কম হয়রানি এবং সর্বোচ্চ স্বচ্ছতা।
আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব
ইউনিয়ন পরিষদে একটি আধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। শিক্ষার্থী, তরুণ-তরুণী ও আগ্রহী নাগরিকরা বিনামূল্যে পাবেন:
- ইন্টারনেট ব্যবহারের সুবিধা
- কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
- ডিজিটাল দক্ষতা অর্জন
লক্ষ্য: তরুণদের শুধু চাকরির অপেক্ষায় না রেখে দক্ষ করে কর্মসংস্থানের নতুন পথ তৈরি করা।
শিশু ও পরিবারের জন্য আধুনিক পার্ক
পরিষদের সামনের বিশাল জায়গাকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে একটি বড় পরিসরের আধুনিক শিশু ও পারিবারিক বিনোদন পার্ক তৈরি করা হবে।
- শিশুদের খেলার ব্যবস্থা ও নিরাপদ বিনোদন
- হাঁটার রাস্তা, বসার স্থান ও সবুজায়ন
- মানসম্মত রেষ্টুরেন্ট
লক্ষ্য: উপজেলা পার্কের চেয়েও সুন্দর একটি পারিবারিক বিনোদন স্থান তৈরি করা।
৩টি ওয়ার্ডের জন্য ৩টি সেবা যানবাহন
দূরবর্তী এলাকার মানুষের জন্য ইউনিয়ন পরিষদে আসা-যাওয়ার ভোগান্তি কমাতে ৩টি ওয়ার্ডের জন্য ৩টি আধুনিক সেবা যানবাহন চালুর উদ্যোগ নেওয়া হবে।
- নির্দিষ্ট নিয়ম ও সময়সূচিতে বিনামূল্যে যাতায়াত
- অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সময়সূচি প্রদান
- প্রযুক্তিনির্ভর যাতায়াত ব্যবস্থা
ইউনিয়ন পরিষদের নিজস্ব অ্যাপ
নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ করতে একটি স্মার্ট অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা:
- অভিযোগ জানাতে ও ট্র্যাক করতে পারবেন
- সেবার আবেদন ও অগ্রগতি জানতে পারবেন
- ঘোষণা, নোটিশ ও আপডেট পাবেন
তথ্য পৌঁছে দেওয়ার আধুনিক ব্যবস্থা
ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ঘোষণা, নাগরিক সেবা কর্মসূচি ও জরুরি তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে একটি সমন্বিত তথ্যপ্রচার ব্যবস্থা গড়ে তোলা হবে।
- প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার
- জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ততা
- প্রতিটি নাগরিকের কাছে তথ্য নিশ্চিতকরণ
অসহায় ও ঝুঁকিপূর্ণ নাগরিকদের ডিজিটাল ডাটাবেজ
আমাদের ইউনিয়নের বিধবা, অসুস্থ, প্রতিবন্ধী, অসহায় ও অন্যান্য বিশেষ সহায়তা প্রয়োজন এমন নাগরিকদের একটি সুশৃঙ্খল ও নিরাপদ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
* ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও প্রযোজ্য আইন মেনে এই ডাটাবেজ পরিচালনা করা হবে।